নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলা বিএনপি কর্মী মো: মূসার বিরুদ্ধে মিথ্যা মাদক কারবারির অভিযোগ করেছেন একগুচ্ছ কু-চক্র মহল।
বিএনপি কর্মী মূসা বলেন, উপজেলা বিএনপি নেতা মান্নানের নেতৃত্বে আমাদের উপজেলাকে মাদকমুক্ত করে মাদকের ছোবল থেকে যুব সমাজকে বাঁচাতে প্রশাসনের সাথে একাত্মতা প্রকাশ করে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। এদিকে মাদকের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করতে যেয়ে মাদক কারবারির মূলহোতা একই উপজেলার আসল মাদক ব্যবসায়ী তারও নাম মূসা হওয়ায় আমার নামে অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে বিভিন্ন মহলে।
তিনি আরও বলেন, আয়ের পথ বলতে মাস শেষে বাড়িভাড়া, উপজেলা বাজারে কিছু ফুড-কোর্টের ব্যবসা রয়েছে। একই এলাকায় মূসা নামের দুই ব্যক্তি থাকায় একগুচ্ছ কু-চক্র মহল বিভিন্ন ভাবে আমাকে হেনস্থা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কখনো কখনো বিভিন্ন নামে বেনামে সিম নাম্বারে কল করে মাদক কারবারির মূল হোতা মিথ্যা অপপ্রচার চালিয়ে চাঁদা দাবি করেই চলেছে অসাধু চক্রের সস্ক্রিয় সদস্যরা। কু-চক্র মহলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

Reporter Name 




















