News Title :
আগুলিয়ায় ৬ লাশ পোড়ানো: মানবতাবিরোধী মামলায় রায় আসছে ৫ ফেব্রুয়ারি ডিএনসিসির প্রশাসক এজাজের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি চট্টগ্রাম বন্দরে চলছে কর্মবিরতি, পরিস্থিতি অচল নারীবিদ্বেষী মন্তব্য সমাজকে মধ্যযুগীয় অন্ধকারে ফেলবে:মাহদী আমিন নির্বাচন ক্যাম্পেইনে পোস্টার বন্ধ, ব্যানার ব্যবহারে বাড়ল কড়াকড়ি জামায়াত আমিরের নারীদের বিষয়ে অবস্থান স্পষ্ট, ২ ফেব্রুয়ারি জাতির পরিবর্তনের দিন অ্যাকাউন্ট হ্যাকিংয়ের পেছনে রয়েছে একটি দলের সাইবার চক্রান্ত:জামায়াতের দাবি মিথ্যা প্রচার করে মা-বোনদের বিভ্রান্ত করেছে একটি দল:মির্জা ফখরুল মানিক মিয়া অ্যাভিনিউ জনসমুদ্র খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রীয় প্রতিনিধিরা অংশ নেবেন

মিথ্যা প্রচার করে মা-বোনদের বিভ্রান্ত করেছে একটি দল:মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল মিথ্যা কথা বলে মা-বোনদের বিভ্রান্ত করেছে। তারা বলছে, জামায়াতে ইসলামীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে।

তিনি বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, কিন্তু বিগত সরকারের সময় কি হয়েছিল— আমার ভোট আমি দেব, তোমার ভোট আমি দেব।

রবিবার ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কাজীপাড়া আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের মা-বোনেরা যারা এনজিও থেকে সুদে ঋণ নিয়েছেন তাদের কিস্তি দিতে হচ্ছে। ক্ষমতায় এলে সেই কিস্তির দায়িত্ব বিএনপি নেবে। নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের হাতেই দেশ, আপনারাই দেশের প্রকৃত মালিক। তাই ভুল করার সুযোগ নেই। সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের ভোট প্রয়োগ করতে হবে।

এ সময় আলীফা আক্তার গোলাপী নামে এক নারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মাটির ব্যাংকে জমানো টাকা এবং কয়েক হালি মুরগির ডিম উপহার দেন।

পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। বক্তৃতাকালে মির্জা ফখরুলের বক্তব্যে বারবার করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আগুলিয়ায় ৬ লাশ পোড়ানো: মানবতাবিরোধী মামলায় রায় আসছে ৫ ফেব্রুয়ারি

মিথ্যা প্রচার করে মা-বোনদের বিভ্রান্ত করেছে একটি দল:মির্জা ফখরুল

Update Time : 09:38:55 am, Sunday, 1 February 2026