News Title :
আগুলিয়ায় ৬ লাশ পোড়ানো: মানবতাবিরোধী মামলায় রায় আসছে ৫ ফেব্রুয়ারি ডিএনসিসির প্রশাসক এজাজের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি চট্টগ্রাম বন্দরে চলছে কর্মবিরতি, পরিস্থিতি অচল নারীবিদ্বেষী মন্তব্য সমাজকে মধ্যযুগীয় অন্ধকারে ফেলবে:মাহদী আমিন নির্বাচন ক্যাম্পেইনে পোস্টার বন্ধ, ব্যানার ব্যবহারে বাড়ল কড়াকড়ি জামায়াত আমিরের নারীদের বিষয়ে অবস্থান স্পষ্ট, ২ ফেব্রুয়ারি জাতির পরিবর্তনের দিন অ্যাকাউন্ট হ্যাকিংয়ের পেছনে রয়েছে একটি দলের সাইবার চক্রান্ত:জামায়াতের দাবি মিথ্যা প্রচার করে মা-বোনদের বিভ্রান্ত করেছে একটি দল:মির্জা ফখরুল মানিক মিয়া অ্যাভিনিউ জনসমুদ্র খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রীয় প্রতিনিধিরা অংশ নেবেন

জামায়াত আমিরের নারীদের বিষয়ে অবস্থান স্পষ্ট, ২ ফেব্রুয়ারি জাতির পরিবর্তনের দিন

  • Reporter Name
  • Update Time : 09:41:16 am, Sunday, 1 February 2026
  • 28 Time View

অনলাইন ডেস্ক

দেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতির জন্য বাঁক পরিবর্তনের দিন হতে যাচ্ছে। একই সঙ্গে নারীদের মর্যাদা, নিরাপত্তা ও রাজনৈতিক ভূমিকা নিয়ে দলের অবস্থানও স্পষ্ট করেছেন তিনি।
রোববার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে শেরপুরে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, জাতি আজ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময় আল্লাহর গোলামি যারা করে, তারা কালো মেঘ দেখলে ভয় পায় না। তাদের দায়িত্ব হচ্ছে সঠিক সিদ্ধান্ত নেওয়া।

জনসভায় নারীদের নিরাপত্তা প্রসঙ্গে কড়া ভাষায় কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, যারা মা-বোনদের কাপড় খুলে নিতে চায় তারা পশুর চেয়েও খারাপ। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, মায়েদের গায়ে হাত দিলে বাংলাদেশ বিস্ফোরিত হবে। তিনি আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে তুচ্ছ বিষয়ে হানাহানি হবে না, নোংরা ঘটনা ঘটবে না। রাজনীতির নামে মানুষ খুনের সংস্কৃতি আমরা ঘৃণা করি।

এর আগে একই দিন সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নারীদের বিষয়ে জামায়াতের অবস্থান তুলে ধরেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ইচ্ছাকৃতভাবে দলের অবস্থান ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তার ভাষায়, আমাদের মূল্যবোধ ও নীতিমালা স্পষ্ট করার জন্যই বিষয়টি আবার তুলে ধরা প্রয়োজন হয়ে পড়েছে।

ফেসবুক পোস্টে তিনি বলেন, জামায়াতের ইশতেহার প্রথম দিন থেকেই পরিষ্কার। শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা ও জনসেবায় নারীরা যেন সক্রিয় এবং সম্মানজনক ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যেই দল কাজ করছে। মেয়েদের জন্য নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা, প্রতিটি জেলায় নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান বেতন ও নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করার প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, রাজনীতি ও স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদার প্রশ্নে জামায়াতের অবস্থান নতুন নয়। কয়েক মাস আগেই তিনি প্রকাশ্যে এসব নীতি তুলে ধরেছেন এবং ২০ জানুয়ারি অনুষ্ঠিত পলিসি সামিটে তা পুনর্ব্যক্ত করা হয়েছে। তার ভাষায়, এগুলো কোনো গুজব বা অনলাইন চাপের প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘদিনের ধারাবাহিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

তিনি বলেন, আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়। ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করা হবে, যেখানে নারীদের শিক্ষা, কর্মক্ষেত্র, স্বাস্থ্যসেবা ও আইনি সুরক্ষার বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা থাকবে।

শেরপুরের জনসভায় ডা. শফিকুর রহমান আরও বলেন, তার এক্স হ্যান্ডেল হ্যাক করে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়া হয়েছে। যারা মায়েদের সম্মান করে না, তারাই এসব কাজ করছে বলে মন্তব্য করেন তিনি। ওই ঘটনায় যেসব মায়েরা কষ্ট পেয়েছেন, তাদের কাছে তিনি দুঃখ প্রকাশ করেন।

এদিকে নারীদের নিয়ে অবমাননাকর পোস্টের ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, দলের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছিল। এ ঘটনায় শনিবার রাত ৪টার দিকে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম।

এ ছাড়া শেরপুরের জনসভায় জামায়াত আমির বিএনপির হামলায় নিহত দলীয় নেতা শহিদ রেজাউল করিমের হত্যার বিচার অবিলম্বে নিশ্চিত করার দাবিও জানান।

নারীর প্রতি সম্মান ও নিরাপত্তাকেই এগিয়ে যাওয়া বাংলাদেশের পরিচয় উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, সেই ভবিষ্যৎ গড়তেই জামায়াতে ইসলামী কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আগুলিয়ায় ৬ লাশ পোড়ানো: মানবতাবিরোধী মামলায় রায় আসছে ৫ ফেব্রুয়ারি

জামায়াত আমিরের নারীদের বিষয়ে অবস্থান স্পষ্ট, ২ ফেব্রুয়ারি জাতির পরিবর্তনের দিন

Update Time : 09:41:16 am, Sunday, 1 February 2026