Dhaka 8:27 am, Wednesday, 25 February 2026
News Title :
নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জ ৫ নং ওয়ার্ডের বিএনপি কর্মীর নামে মাদক কারবারির মিথ্যা অভিযোগ অপপ্রচার নিয়ে কোন দুশ্চিন্তা নেই: শিক্ষা প্রতিমন্ত্রী শাহজালাল বিমানবন্দর: তৃতীয় টার্মিনাল বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িল বিশ্বরোডে মানসিক স্বাস্থ্য আক্রান্ত প্রবাসীকে পি’টি’য়ে আ’হ’ত! আগুলিয়ায় ৬ লাশ পোড়ানো: মানবতাবিরোধী মামলায় রায় আসছে ৫ ফেব্রুয়ারি ডিএনসিসির প্রশাসক এজাজের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি চট্টগ্রাম বন্দরে চলছে কর্মবিরতি, পরিস্থিতি অচল নারীবিদ্বেষী মন্তব্য সমাজকে মধ্যযুগীয় অন্ধকারে ফেলবে:মাহদী আমিন নির্বাচন ক্যাম্পেইনে পোস্টার বন্ধ, ব্যানার ব্যবহারে বাড়ল কড়াকড়ি জামায়াত আমিরের নারীদের বিষয়ে অবস্থান স্পষ্ট, ২ ফেব্রুয়ারি জাতির পরিবর্তনের দিন

রাজধানীতে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেফতার

রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসার চার তলায় গৃহকর্মীকে (১২) ধর্ষণের অভিযোগে মাসুদ রানা (৪৫) নামে এক গৃহকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে ভিকটিম গৃহকর্মীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন।

তিনি বলেন, খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীর ১৪ নম্বরের এল ব্লকে বাসায় ১২ বছর বয়সী গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের করেছে শাহ আলম হাওলাদার। এ ঘটনায় ওই বাসায় গৃহকর্তা মাসুদকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এবং গ্রেফতার মাসুদকে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, চলতি মাসে মাসুদ নামে ওই ব্যক্তির বাসায় কাজ করতে যান। গত ২ মে রাতে ওই শিশুকে ধর্ষণ করে। পরে বিষয়টি পরিবারকে জানালে রাতে মামলা করে শিশুটির বাবা শাহ আলম হাওলাদার।

শাহ আলম মামলায় উল্লেখ করেন, আমি পেশা একজন রিকশাচালক। আমার শ্বশুরবাড়ির আত্মীয় মাসুদ রানা নামের ওই ব্যক্তিকে বাসায় কাজে দেই। পরে শাহ আলম তার মেয়ের সঙ্গে ফোনে কথা বলতে চাইলে ভিকটিম গৃহকর্মী জানায় সেখানে আর কাজ করতে চায় না।

এরপর তাকে বাসায় নিয়ে এলে সে খাওয়া দাওয়া করে না ঠিকমতো। এরপর পাশের এক প্রতিবেশীর কাছে সে জানায় ওই বাসার মাসুদ রানা তার সঙ্গে খারাপ কাজ করেছে। এ ঘটনায় গৃহকর্তা মাসুদ রানার বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। এ মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জ ৫ নং ওয়ার্ডের বিএনপি কর্মীর নামে মাদক কারবারির মিথ্যা অভিযোগ

রাজধানীতে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেফতার

Update Time : 10:26:53 am, Monday, 12 May 2025