Dhaka 8:27 am, Wednesday, 25 February 2026
News Title :
নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জ ৫ নং ওয়ার্ডের বিএনপি কর্মীর নামে মাদক কারবারির মিথ্যা অভিযোগ অপপ্রচার নিয়ে কোন দুশ্চিন্তা নেই: শিক্ষা প্রতিমন্ত্রী শাহজালাল বিমানবন্দর: তৃতীয় টার্মিনাল বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িল বিশ্বরোডে মানসিক স্বাস্থ্য আক্রান্ত প্রবাসীকে পি’টি’য়ে আ’হ’ত! আগুলিয়ায় ৬ লাশ পোড়ানো: মানবতাবিরোধী মামলায় রায় আসছে ৫ ফেব্রুয়ারি ডিএনসিসির প্রশাসক এজাজের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি চট্টগ্রাম বন্দরে চলছে কর্মবিরতি, পরিস্থিতি অচল নারীবিদ্বেষী মন্তব্য সমাজকে মধ্যযুগীয় অন্ধকারে ফেলবে:মাহদী আমিন নির্বাচন ক্যাম্পেইনে পোস্টার বন্ধ, ব্যানার ব্যবহারে বাড়ল কড়াকড়ি জামায়াত আমিরের নারীদের বিষয়ে অবস্থান স্পষ্ট, ২ ফেব্রুয়ারি জাতির পরিবর্তনের দিন

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত চার

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন পর্যটক।নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। বৃহস্পতিবার দেশটির উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীর এলাকায় ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, উত্তরকাশীর কাছে বৃহস্পতিবার সকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী ছিল। এদের মধ্যে চার জন ঘটনাস্থলেই মারা যান এবং দুইজন আহত হয়েছেন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক মাধ্যমে দুর্ঘটনার খবর শেয়ার করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, সৃষ্টিকর্তা তাদের আত্মাকে শান্তি দিন এবং শোকাহত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।

মুখ্যমন্ত্রী ধামি জানান, তিনি প্রশাসনকে আহতদের সর্বাত্মক সহায়তা দিতে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করতে নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, আমি এই বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জানা যায়, হেলিকপ্টারটি দেহরাদুন থেকে যাত্রীদের নিয়ে হরশিল হেলিপ্যাডের উদ্দেশে যাত্রা করেছিল। সেখান থেকে পর্যটকরা প্রায় ৩০ কিলোমিটার সড়কপথে গঙ্গনানির দিকে যেতেন।

এদিকে দুর্ঘটনার পর রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী ও জেলা প্রশাসনের দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার তৎপরতা এখনও চলছে।

উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেটও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জ ৫ নং ওয়ার্ডের বিএনপি কর্মীর নামে মাদক কারবারির মিথ্যা অভিযোগ

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত চার

Update Time : 07:50:20 am, Thursday, 8 May 2025