Dhaka 8:24 am, Wednesday, 25 February 2026
News Title :
নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জ ৫ নং ওয়ার্ডের বিএনপি কর্মীর নামে মাদক কারবারির মিথ্যা অভিযোগ অপপ্রচার নিয়ে কোন দুশ্চিন্তা নেই: শিক্ষা প্রতিমন্ত্রী শাহজালাল বিমানবন্দর: তৃতীয় টার্মিনাল বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িল বিশ্বরোডে মানসিক স্বাস্থ্য আক্রান্ত প্রবাসীকে পি’টি’য়ে আ’হ’ত! আগুলিয়ায় ৬ লাশ পোড়ানো: মানবতাবিরোধী মামলায় রায় আসছে ৫ ফেব্রুয়ারি ডিএনসিসির প্রশাসক এজাজের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি চট্টগ্রাম বন্দরে চলছে কর্মবিরতি, পরিস্থিতি অচল নারীবিদ্বেষী মন্তব্য সমাজকে মধ্যযুগীয় অন্ধকারে ফেলবে:মাহদী আমিন নির্বাচন ক্যাম্পেইনে পোস্টার বন্ধ, ব্যানার ব্যবহারে বাড়ল কড়াকড়ি জামায়াত আমিরের নারীদের বিষয়ে অবস্থান স্পষ্ট, ২ ফেব্রুয়ারি জাতির পরিবর্তনের দিন

ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত ৭০: ভারতীয় গণমাধ্যম

পাকিস্তান ভূখণ্ডের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭০ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে তাদেরকে সন্ত্রাসী বলে উল্লেখ করা হয়েছে। বুধবার সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতের এই সংবাদমাধ্যমটি।

এনডিটিভি বলছে, সরকারি সূত্র জানিয়েছে- পেহেলগামে হামলার প্রতিশোধ নিতে ভারত পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালায়। হামলায় ব্যবহার করা হয় ২৪টি ক্ষেপণাস্ত্র। এর মাধ্যমে ৭০ জনকে হত্যা করা হয়েছে।

অপারেশন সিঁদুর নামে এই হামলায় মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর, রাওয়ালকোট, চকস্বরী, ভিম্বার, নীলম ভ্যালি, ঝিলাম এবং চকওয়াল এই নয়টি লক্ষ্যবস্তুতে হামলা হয়। এতে আরও অন্তত ৬০ জন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমটি আরও জানায়, এই স্থানগুলোকে সন্ত্রাসী কার্যকলাপের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছিল বলে জানিয়েছে ভারতের সরকারি সূত্র। লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদের সাথে সম্পর্কিত শিবিরগুলোতে লক্ষ্য করে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

তবে পাকিস্তানের দাবি বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে ভারত। হামলায় লক্ষ্যবস্তু করা হয় দুটি মসজিদকেও। পাকিস্তান ভূখণ্ডে ভারতের এসব ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। নিহতদের মধ্যে তিন বছরের এক শিশু এবং একাধিক নারী রয়েছেন বলেও জানায় ইসলামাবাদ।

এই হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তানও। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দাবি ভারতের মিসাইল হামলার জবাবে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তাদের সেনাবাহিনী। এ ছাড়া ভারতের ভূখণ্ডে পাক বাহিনীর হামলায় তিনজন নিহতের খবর পাওয়া গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জ ৫ নং ওয়ার্ডের বিএনপি কর্মীর নামে মাদক কারবারির মিথ্যা অভিযোগ

ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত ৭০: ভারতীয় গণমাধ্যম

Update Time : 07:47:31 am, Wednesday, 7 May 2025