Dhaka 8:28 am, Wednesday, 25 February 2026
News Title :
নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জ ৫ নং ওয়ার্ডের বিএনপি কর্মীর নামে মাদক কারবারির মিথ্যা অভিযোগ অপপ্রচার নিয়ে কোন দুশ্চিন্তা নেই: শিক্ষা প্রতিমন্ত্রী শাহজালাল বিমানবন্দর: তৃতীয় টার্মিনাল বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িল বিশ্বরোডে মানসিক স্বাস্থ্য আক্রান্ত প্রবাসীকে পি’টি’য়ে আ’হ’ত! আগুলিয়ায় ৬ লাশ পোড়ানো: মানবতাবিরোধী মামলায় রায় আসছে ৫ ফেব্রুয়ারি ডিএনসিসির প্রশাসক এজাজের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি চট্টগ্রাম বন্দরে চলছে কর্মবিরতি, পরিস্থিতি অচল নারীবিদ্বেষী মন্তব্য সমাজকে মধ্যযুগীয় অন্ধকারে ফেলবে:মাহদী আমিন নির্বাচন ক্যাম্পেইনে পোস্টার বন্ধ, ব্যানার ব্যবহারে বাড়ল কড়াকড়ি জামায়াত আমিরের নারীদের বিষয়ে অবস্থান স্পষ্ট, ২ ফেব্রুয়ারি জাতির পরিবর্তনের দিন

কক্সবাজারে যুবককে পিটিয়ে হত্যা, এনসিপি নেতাসহ আটক ৪

কক্সবাজারের খুরুশকুলে আল্লাওয়ালা নামের একটি হ্যাচারিতে আলী আকবর নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৪ মে) রাত আনুমানিক ১০টার দিকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এনসিপির স্থানীয় নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

নিহত আলী আকবর স্থানীয় কুলিয়াপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

আটককৃতরা হলেন, রাইয়ান কাশেম, তার চাচা তানভীর কাশেম এবং হ্যাচারির নৈশ প্রহরী মোহাম্মদ হোসাইন ও মো. মিজান। রাইয়ান কাশেম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির কক্সবাজারের সক্রিয় নেতা। রাইয়ান এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেমের ছেলে।

নিহত আলী আকবরের পরিবারের অভিযোগ, মাছ চুরির মিথ্যা অপবাদ দিয়ে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

তবে হামলার পূর্বে গণমাধ্যমে এনসিপি নেতা রাইয়ান কাশেম দাবি করেন, তাদের হ্যাচারিতে চুরির চেষ্টার সময় নিরাপত্তা কর্মীরা আলী আকবরকে হাতেনাতে ধরে ফেলে। তিনি আরও বলেন, আলী আকবর প্রথমে নিরাপত্তা কর্মীদের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে তারা পাল্টা আঘাত করে, যার ফলে তার মৃত্যু হয়।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান জানান, এই ঘটনায় তাৎক্ষণিক রাইয়ান কাশেম, তানভীর কাশেম, হোসাইন ও মিজান নামের চারজনকে আটক করা হয়। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। রাতেই মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি ইলিয়াস খান আরও জানান, উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা করার জন্য এনসিপি নেতা রাইয়ান কাশেমকে পুলিশ হেফাজতে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে মামলায় আসামি করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জ ৫ নং ওয়ার্ডের বিএনপি কর্মীর নামে মাদক কারবারির মিথ্যা অভিযোগ

কক্সবাজারে যুবককে পিটিয়ে হত্যা, এনসিপি নেতাসহ আটক ৪

Update Time : 08:15:41 am, Wednesday, 7 May 2025